তোমাকে ছেড়ে এসেছি তাই, তোমার কথা খুব মনে পড়ে।
তোমার ছায়ায় বড় হয়েছি, তোমাকে ছাড়া আজ রোদ কি তা চোখে পড়ে।
আমার জীবনের শুরু করেছিলে তুমি,
তোমার মায়ায় বড় হলাম আমি।
আজ তোমাকে ছাড়া ভালো লাগে না কিছু,
আজ তোমার টান, ছাড়ে না কিছুতেই পিছু।
তুমিই তো দিয়েছিলে, হাতেখড়ি প্রথম,
তুমিই তো শিখিয়ে ছিলে, বড় হওয়ার যত নিয়ম।
তুমি বলতে নিয়ম মানি চললে তবেই পাবি জয়,
তোমার আশীর্বাদ সঙ্গে থাকলে তাতো হবে নিশ্চয়।
যতদিন ছোট ছিলাম অভিভাবক ছিলে তুমি
যখন বড় হলাম বন্ধু হলে তুমি।
কোন কাজ করতে বললে, যখন বলতাম পারব না
তখন বুঝিনি সেটা পদ্ধতি ছিল কাজ শেখানোর, তাই তুমিও জোর করতে না।
যখন থেকে তোমার সাথে সব কথা বলতে লাগলাম
তখন যে আমি বড় হয়েছি, বুঝতে পারলাম।
ছোট বেলায় তুমি হাত ধরে বলতে চল যাবি ঘুরতে,
এখন আমি তোমার হাত ধরে বলি, তুমিও চল নাহলে পারব না যেতে,
যেতে আমি পারব ঠিকই, তোমাকে নিয়ে যাওয়ার অজুহাত মাত্র সেটা,
তুমি এখন ঘরে থেকে থেকে বন্ধ করেছ হাঁটা।
দেখতাম সারাদিন, দিনের পর দিন কাজ করতে
বলতাম তোমার কি ছুটি নেই, তোমার শখ হয়না ঘুরতে?
তুমি বলতে এটাই হল কাজ আমাদের
নাহলে কিকরে হতাম ‘মা’ তোদের!
তুমি অনন্যিক, তোমার ধৈর্য শক্তি অসীম, তুমি মহান!
তুমি না থাকলে ঘর হয়ে যায় শূন্য, তোমার স্থান সবার জীবনে খুবই মূল্যবান।
তুমি হলে অতুলনীয়ও কেউ হয়না তোমার সমান।
